• সমগ্র বাংলা

মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ ঢাকাস্থ কোম্পানীগঞ্জবাসী সহ নোয়াখালীর সর্বস্তরের মানুষের অংশগ্রহনে নদীভাঙ্গনরোধ থেকে কোম্পানীগঞ্জ কে রক্ষা ও দ্রুত মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে কোম্পানীগঞ্জের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

গত ২৬ আগস্ট নোয়াখালীর কোম্পানীগঞ্জের বন্যা রক্ষাকবজ ‘মুছাপুর ক্লোজার’ পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর এতে করে কোম্পানীগঞ্জ উপজেলার ৩ টি ইউনিয়নসহ ফেনীর সোনাগাজীর ৩ টি ইউনিয়ন ব্যাপক নদী ভাঙ্গনের কবলে পড়ে। প্রায় ১০ হাজার পরিবার ঘর-বাড়ি নিয়ে অনিশ্চিত জীবন যাপন করছে। যার ফলে ক্লোজার/টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মাণ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা অতিশীঘ্রই কার্যকরী পদক্ষেপ কামনা করছি। ১৪৩ কোটির ক্লোজার-ব্রিজ ভেঙে যাবার পেছনে কি শুধুই বন্যার পানি, নাকি আরো কিছু আছে তাও খতিয়ে দেখতে হবে।

মুছাপুর ক্লোজার নোয়াখালীর জন্য রক্ষাকবজ হলেও ইতিমধ্যে তা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও রূপ নেয়। জনশ্রুতিতে এর আরেক নাম ‘মিনি কক্সবাজার’। দূরদূরান্তের অসংখ্য মানুষের এখানে আগমনের কারণে বর্তমানে এর বাণিজ্যিক গুরুত্বও রয়েছে। সব বিবেচনায় নিয়ে দ্রুত বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হোক।

এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা’র সিনিয়র সহ সভাপতি এ জেড এম এনামুল হক, মানববন্ধন কমিটির আহবায়ক নুরুল আফসার মিয়া, সদস্য সচিব নজরুল ইসলাম ফয়সাল, সহ সভাপতি আবদুল হাই, সহ সভাপতি নেয়ামত উল্লাহ বাবু, নেসার উদ্দিন স্বপন, হোয়াইটহোম ইলেকট্রনিক্স এর কর্ণধার আশ্রাফ মামুন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলো উই ফর ইউ, বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমবায় সমিতি, নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ ছাত্র পরিষদ নোয়াখালী, চর এলাহি সচেতন নাগরিক কমিটি, চর এলাহী প্রবাসী ইউনিট, হিউম্যান ফি সার্ভিস সেন্টার।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo