• সমগ্র বাংলা

নওগাঁয় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ 

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে স্বামীর লাঠির আঘাতে আইলা (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বুধবার  (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পাতনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসমত আলী। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে রাগের বশীভূত হয়ে লাঠি দিয়ে স্বামী নাছির উদ্দীন তার স্ত্রীর উপর আঘাত করে। একটি আঘাতেই তার স্ত্রী মাটিতে লুটিয়ে পরে তাৎক্ষণিকভাবে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসমত আলী বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরবর্তীতে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনার নিহতের বড় ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo