• সমগ্র বাংলা

৯ বছর আগে বিএনপি অফিস ভাংচুর: বগুড়ায় ১৯০ জনের নামে মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  ৯ বছর পর বগুড়ার সোনাতলা উপজেলা বিএনপি অফিস ভাঙচুরসহ অগ্নিসংযোগ করার অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জহুরুল হক মণ্ডল শেফা বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে ঈগল পাখি প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য মোস্তাফিজুর রহমান শ্যামল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক এবং ছালেক সোলার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছালেক উদ্দীনসহ ১৩০ জনের নাম উল্লেখপূর্বক আরো ৫০-৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ২০০ নেতাকর্মীদের একটি বহর পৌর সদরের মাদরাসা মোড়ে উপজেলা বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর, অফিসে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটায়। এতে অভিযুক্তরা অন্তত ৪ লাখ ৮৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। 

মামলা প্রসঙ্গে সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, ২০১৫ সালে উপজেলা বিএনপি অফিসে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (০)





image

চাটমোহর প্রিমিয়ার লীগ-সিপিএল চ্যাম্পিয়ন মানতাশা ডায়াগনস্ট...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ন...

image

সেন্টমার্টিনে অজগর, অবমুক্ত করা হলো টেকনাফের বনে

কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...

image

বগুড়ায় রিভলবার ও ইয়াবাসহ ব্রাজিল সমর্থকসহ ডাকাত দলের ৪ সদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...

image

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্র...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...

  • company_logo