• সমগ্র বাংলা

গাইবান্ধায় মহান শিক্ষা দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ সন্ত্রাস দখলদারিত্ব, লেজুর বৃত্তির ছাত্র রাজনীতির বিপরীতে আদর্শবাদী বিপ্লবী ছাত্র রাজনীতিকে শক্তিশালী করনে গাইবান্ধায় মহান শিক্ষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)  সকাল ১১ টায়   সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

র‍্যালীটও  স্থানীয় পাবলিক লাইব্রেরী চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, সাবেক জেলা সভাপতি অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, শিক্ষক এস এম মনিরুজ্জামান সবুজ, কলি রানী বর্মন, কামরুল হাসান প্রমূখ। 

বক্তারা বলেন, সর্বজনীন- বিজ্ঞানভিত্তিক- সেক্যুলার- গণতান্ত্রিক একই ধারার শিক্ষানীতি প্রণয়ন করা। গাইবান্ধায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং গাইবান্ধা সরকারি কলেজে বাস সার্ভিস চালুসহ কলেজের নানাবিধ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দেয়া, ছাত্র রাজনীতি বন্ধের নামে বিরাজনীতি করনের পাঁয়তারা বন্ধ, প্রতিটি ক্যামপাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ক্যামপাসে নারী নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা। শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিল করা। গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের সাথে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করা। শহীদদের প্রকৃত তালিকা প্রকাশ করা, আহতদের রাষ্ট্রীয় দায়িত্বে সুচিকিৎসা এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন নিশ্চিত করাসহ গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে গাইবান্ধায় স্মৃতিফলক নির্মাণের দাবি জানান। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন-শোসন ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়ালিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না-জানা অনেকেই। তাদের স্মরণে এই দিনকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। পরে বাধ্য হন এই কুখ্যাত শরিফ শিক্ষা কমিশন বাতিল করতে, এর পরে স্বাধীন দেশ হওয়ার পরও একই আক্রমণ এসেছে শিক্ষাক্রমের উপর।

 

মন্তব্য (০)





image

চাটমোহর প্রিমিয়ার লীগ-সিপিএল চ্যাম্পিয়ন মানতাশা ডায়াগনস্ট...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ন...

image

সেন্টমার্টিনে অজগর, অবমুক্ত করা হলো টেকনাফের বনে

কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...

image

বগুড়ায় রিভলবার ও ইয়াবাসহ ব্রাজিল সমর্থকসহ ডাকাত দলের ৪ সদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...

image

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্র...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...

  • company_logo