• সমগ্র বাংলা

খিচুড়ি বিতরণ নিয়ে সংঘর্ষে আহত ২

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে মসজিদের খিচুড়ি বিতরণ শেষে দু'পক্ষের সংঘর্ষে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ার জেলা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রোববার রাতে উপজেলা রমনা ইউনিয়নের রমনা খামার ঈদগাহ মাঠ জামে মসজিদে খিচুরি বিতরণকে কেন্দ্র এ মারামারির ঘটনা ঘটে। আহতরা হলেন, সোহান মিয়া (১৭), মিজানুর রহমান (২০)। উভয়েই রমনা খামার এলাকার বাসিন্দা। এই দুইজনকে কুড়িগ্রাম সরকারি হাসপাতাল রেফার্ড করা হয়েছে। এছাড়া আরও বেশকয়েক মারধর খেয়েছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতরাতে রমনা খামার ঈদগাহ মাঠ জামে মসজিদে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে খিচুরী আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেয় রাঙা মিয়াসহ বেশ কয়েকজন। এসময় যারা পরিশ্রম করেছে রান্নার কাজে তাদের আগে খেতে দেয়া হয়েছিল। এসময় বাবু ও তার সাথে কয়েকজন এসে খিচুরির প্যাকেট চেয়েছিল। তাদের বলা হয়েছিল মসজিদে মিলাদ ও দোয়া শেষে বিতরণ করা হবে ওখানে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরে উভয়পক্ষ। পরে মিলাদ শেষে মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে খিচুরি বিতরণ শেষে অবশিষ্ট প্যাকেট এলাকায় বাড়ি বাড়ি দিয়ে খামার বাধ চৌরাস্তার মাথায় আসলে বাবু মিয়াসহ তার লোকজন উভয়েই মারামারিতে জড়িয়ে পড়েন।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করা হয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহর প্রিমিয়ার লীগ-সিপিএল চ্যাম্পিয়ন মানতাশা ডায়াগনস্ট...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ন...

image

সেন্টমার্টিনে অজগর, অবমুক্ত করা হলো টেকনাফের বনে

কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...

image

বগুড়ায় রিভলবার ও ইয়াবাসহ ব্রাজিল সমর্থকসহ ডাকাত দলের ৪ সদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...

image

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্র...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...

  • company_logo