• লিড নিউজ
  • অর্থনীতি

আজ ছুটির দিনেও আশুলিয়ায় চলছে ১৪০০ কারখানা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় আজ ছুটির দিনেও ১৪০০ পোশাক কারখানায় কাজ চলছে।  শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন বলে জানা গেছে। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম  এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, টানা কয়েকদিন পোশাক খাতে শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। তাই এক হাজার ৮৩৬টি পোশাক কারখানার মধ্যে এক হাজার ৪০০টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন। ওইসব পোশাক কারখানায় উৎপাদন কাজ চলছে। তবে রেডিয়েন্ট নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে গেলেও ম্যানেজমেন্টের লোক না আসায় এখন কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo