• প্রশাসন

লালমনিরহাট জেলা পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে রোববার মাস্টার প্যারেড,কল্যাণ সভা এবং  অপরাধ পর্যালোচনা সভা পুলিশ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন লালমনিরহাট জেলার  পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম  ।

পুলিশ সুপার এ  সময় জেলা পুলিশের  যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, মেস, অস্ত্রাগার, এমআই সেন্টার, সি স্টোর, ডি স্টোর, রিজার্ভ অফিস সহ পুলিশ লাইন সংশ্লিষ্ট সকল অফিস পরিদর্শন করেন  এবং দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার  উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে সমসাময়িক বিষয় সংক্রান্তে বক্তব্য প্রদান করেন।

 উক্ত প্যারেডে  কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন  এ কে এম ফজলুল হক, এ সার্কেল এছাড়াও আরও উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, মোহাম্মদ আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্) লালমনিরহাট সহ সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআইসহ অন্যান্য পদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্যারেড শেষে যথাক্রমে  পুলিশ লাইন ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা ও পুলিশ অফিস সম্মেলন কক্ষে অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় গত মাসের ভালো কাজের স্বীকৃতি হিসাবে, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  এবং থানা, ডিএসবি এবং কোর্টের  অন্যান্য শ্রেষ্ঠ  অফিসারদের মাঝে পুরস্কার বিতরণী শেষে সংশ্লিষ্ট অফিসার এবং অফিসার ইনচার্জদের বিভিন্ন মামলা ও সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য (০)





image

‎আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্...

১

‎নিউজ ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্র...

image

‎ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯০, মামলা ৪২

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

হিন্দু, মুসলিম সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন"রং...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ ‎

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

৫

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

  • company_logo