ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ গন অভ্যুত্থানে প্রেরনা শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র নাগরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় পর্য্যায়ে সফরের অংশ হিসেবে আজ রবিবার বিকালে পলিটেকনিকেল ইন্সটিটিউট মাঠে ওই সমাবেশে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় কয়েকজন সমন্বয়ক।
আওয়ামী স্বৈরাচারমুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন তারা।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম, আবু সাইদ লিয়ন, সহ সমন্বয়ক এস.আই শাহিন, মুনিস ইসলাম এবং রংপুর বিভাগীয় টিমের রকিব মাসুদসহ অন্যান্যরা।
এর আগে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালনসহ স্বৈরাচার পতনের সময় দেওয়া শ্লোগান তুলে সভাস্হল মুখিয়ে তোলেন তারা। পাঠ করা হয়েছে শহীদ আবু সাঈদকে নিয়ে রচিত কবিতা।
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত ম...
নিউজ ডেস্ক : রাজনৈতিক দলগুলো ভালো বা যোগ্য মানুষ ...
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপা...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভ...
নিউজ ডেস্ক : দেবী দুর্গার সাজে ব্রাহ্মণবাড়িয়া-২ আ...

মন্তব্য (০)