• সমগ্র বাংলা

পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকাশার চালকসহ আরো ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সাহাপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শিমুল হোসেন (৩২) ও একই উপজেলার ইসলাম গাঁতি ভাটাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর আলী (৩৫)।

আহতরা হলেন, গাঁতি গ্রামের হামিদুল ইসলাম, রেজাউল করিম, সাহাপুর গ্রামের শরিফুল ইসলাম,  ইসলাম গাঁতি গ্রামের ইসমাইল হোসেন, হারেছ আলী, রবিউল ইসলাম ও আব্দুল আজিজ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী দুর্ঘটনায় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ব্যাটারীচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে পাবনার টেবুনিয়ায় যাচ্ছিল। পথিমধ্যে সাহাপুর নামক স্থানে পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখে যাওয়া সাব্বির পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়।

এ সময় অটোরিকশার সকল যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেবার পথে শিমুল ও সফর নামের দুইজন মারা যান। আহতদের মধ্যে চারজনকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকি তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি নিয়ে পালিয়ে গেছে চালক। দূর্ঘটনা কবলিত অটোরিকশা পুলিশি হেফাজতে জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত হতাহত পরিবারের কেউ থানায় অভিযোগ দেয়নি।

মন্তব্য (০)





image

চাটমোহর প্রিমিয়ার লীগ-সিপিএল চ্যাম্পিয়ন মানতাশা ডায়াগনস্ট...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ন...

image

সেন্টমার্টিনে অজগর, অবমুক্ত করা হলো টেকনাফের বনে

কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...

image

বগুড়ায় রিভলবার ও ইয়াবাসহ ব্রাজিল সমর্থকসহ ডাকাত দলের ৪ সদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...

image

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্র...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...

  • company_logo