• সমগ্র বাংলা

চাটমোহরে যুবদল নেতাকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনকে (৩৭) রড দিয়ে পিটিয়ে দুই পা’ ই ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার মথুরাপুর মেসার্স সালসাবিল ফিলিং ষ্টেশন (পাম্প) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৪ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রেলবাজারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে পাবনা-চাটমোহর মহাসড়ক অবরোধ করে রাখে। 

ঘন্টা ব্যাপী অবরোধে সড়কের দুই পাশে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে দলীয় কয়েকজন নেতা কর্মী নিয়ে মথুরাপুর তেলপাম্পের সামনের চা স্টলে বসে কথা বলছিল ফারুক। এমন সময় ৮/১০টি মোটরসাইকেল নিয়ে মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খতবাড়ি গ্রামের গোলাপ হোসেনের ছেলের নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়ে যুবদল নেতা ফারুকের উপর অতর্কিত হামলা করে রড দিয়ে পিটাতে থাকে। এসময় তার সাথে থাকা কর্মীরা তাকে উদ্ধার করতে গেলে তাদেরকে মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে। পিটানোর এক পর্যায়ে সে সঙ্গাহীন হয়ে পরলে তখন তারা তাকে ফেলে ফাঁকা কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

এসময় তার সাথে থাকা নেতাকর্মী ও এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পা দিয়ে ব্যাপক রক্তক্ষরনের ফলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

রাজশাহী মেডিকেলের কর্তব্যরত ডাক্তার বলেছেন, ভিক্টিমের হাটুর নিচে দুই পায়েই মারাত্বক জখম হয়েছে। দুটি পা’ই ভেঙ্গে গেছে।

 

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ঘটনাটি আমরা জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহর প্রিমিয়ার লীগ-সিপিএল চ্যাম্পিয়ন মানতাশা ডায়াগনস্ট...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ন...

image

সেন্টমার্টিনে অজগর, অবমুক্ত করা হলো টেকনাফের বনে

কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...

image

বগুড়ায় রিভলবার ও ইয়াবাসহ ব্রাজিল সমর্থকসহ ডাকাত দলের ৪ সদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...

image

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্র...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...

  • company_logo