• সমগ্র বাংলা

চাটমোহরে টিসিবি’র কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে টিসিবি’র পণ্যের কার্ড নিয়ে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য অতিসম্প্রতি টিসিবি পন্যের সুফল ভোগীদের জন্য কার্ড বরাদ্দ হয়।

এই তালিকা নিয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী এবং সাবেক সাধারণ সম্পাদক ওস সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। বুধবার তাদের দেয়া তালিকা অনুযায়ী টিসিবির পন্য বিতরন করতে নির্বাহী কর্মকর্তাকে জানাতে আসে উভয় পক্ষ। এতে একে অপরের সাথে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে লিপ্ত হয়। এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পরলে যে যার মতো পালিয়ে যায়। সংঘর্ষে আহত হয় ৫ জন। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এইচ ইসলাম হীরা জানান, ঘটনাটি আমার জানা নেই।

তবে বিএনপির নাম ভাঙ্গীয়ে কেউ কোন অপরাধ করলে বা দখলের চেষ্টা করলে দলীয় ভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম জানান, টিসিবি’র পন্য সরকারী নিয়ম মেনে যাদের পাওয়ার কথা শুধু তারাই পাবে। আমরা কারো কোন লিষ্ট পাই নাই। আমার সরকারী নির্দেশের একচুলও অমান্য করবো না। নিয়ম মেনেই সব কিছু চলবে।

মন্তব্য (০)





image

চাটমোহর প্রিমিয়ার লীগ-সিপিএল চ্যাম্পিয়ন মানতাশা ডায়াগনস্ট...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ন...

image

সেন্টমার্টিনে অজগর, অবমুক্ত করা হলো টেকনাফের বনে

কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...

image

বগুড়ায় রিভলবার ও ইয়াবাসহ ব্রাজিল সমর্থকসহ ডাকাত দলের ৪ সদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...

image

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্র...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...

  • company_logo