• সমগ্র বাংলা

শ্রীপুরে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় শেরপুর গামী দ্রুত গতির অজ্ঞাত যাত্রীবাহী বাস চাপায়  আক্কাস আলী নামের এক  পোশাক শ্রমিক (২৯) নিহত হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত আক্কাস আলী শেরপুরের শ্রীবরদী উপজেলার মালামারি গ্রামের আব্দুস ছালামের ছেলে। সে শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের বেলাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে নোমান শিল্প গ্রুপের স্থানীয় নাইস ডেনিম পোশাক কারখানায় অপারেটর পদে চাকিরি করতো। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক  (এসআই) ইসমাইল হোসেন জানান, আক্কাস আলী মহাসড়ক পার হয়ে মীর সিরামিক কারখানার সামনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ টাকা থেকে তুলতে যায়।

এসময় ফেরার পথে শেরপুরগামী দ্রুত গতির অজ্ঞাত যাত্রীবাহী বাস চাপা দিয়ে চলে যায়। মাথায় মারাত্বক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo