ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ জনগণের সেবক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ফরিদপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল পিপিএম। সোমবার ( ৯ ই সেপ্টেম্বর) বেলা ১১ টায় ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আব্দুল জলিল জানান, জনগণের সেবা করার জন্য এসেছি, তাই সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করবো।
সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় কালে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও মো. এমদাদ হোসাইন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন উপ-...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহক...
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশ...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্কঃ যানবাহনের নিয়ম মেনে চলা ও সুশৃঙ্খল পথচারী প...

মন্তব্য (০)