ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ হাতুড়িপেটা করে পদত্যাগে বাধ্য করানো ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের সেই অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে ফুল দিয়ে বরণ করে কলেজে নিয়ে এসেছে শিক্ষার্থীরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রথমে মানববন্ধন ও বিক্ষোভ করে অত্র কলেজের শিক্ষার্থীরা। পরে কোয়ার্টারের বাসা থেকে অধ্যক্ষ ওবায়দুর রহমানকে ফুলের মালা পড়িয়ে দিয়ে তাকে কলেজে নিয়ে আসে শিক্ষার্থীরা। বাসা থেকে পায়ে হেটে তাকে নিয়ে আসার সময় হামলাকারীদের বিরুদ্ধে নানা ধরণের স্লোগান দিতে থাকে। পরে অধ্যক্ষকে তার কলেজের নিজ কার্যালয়ের চেয়ারে বসিয়ে দেয় তারা। এসময় অধ্যক্ষের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান শিক্ষার্থীরা।
এছাড়াও দুপুরে নবকাম কলেজের অধ্যক্ষর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন শিক্ষক ও শিক্ষিকারা। অন্যথায় তারা ক্লাস বর্জনেরও ঘোষনা দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে হাতুড়িপেটা করে পদত্যাগপত্রে সই নেন স্থানীয় কয়েকজন দূর্বৃত্ত। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...
বগুড়া প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জি...

মন্তব্য (০)