• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বলিভিয়ায় ভয়াবহ দাবানলঃ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ বলিভিয়ায় বনাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। 

দাবানল মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন চেয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী এডমুন্ডো নোভিলো বলেছেন, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার এই পদক্ষেপ দেশটিকে দ্রুত আন্তর্জাতিক সমর্থন সমন্বয় করার সুযোগ দেবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়া ২০১০ সালের পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক দাবানল দেখেছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চলতি বছর দাবানলে বলিভিয়ায় অন্তত ৩০ লাখ হেক্টর (৭৫ লাখ একর) জমি পুড়ে গেছে। 

অনাবৃষ্টির জেরে গত জুলাই মাসে অস্বাভাবিকভাবে দাবানলের মৌসুম শুরু হওয়ার পর লাতিন আমেরিকার দেশগুলো এখনো এই মৌসুমের মধ্যে রয়েছে। যা আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত।

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলেছেন, ব্রাজিলিয়ান বিশেষজ্ঞদের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার সমন্বয় করতে সান ইগনাসিও ডি ভেলাস্কোতে পৌঁছেছে।

সম্প্রতি কয়েকটি বড় দাবানলে ব্রাজিলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যামাজন রেইনফরেস্টে রেকর্ড খরার পর দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে দেশটিতে।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo