• সমগ্র বাংলা

রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আশংকাজনক শিশু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার সন্দেহে রোকসানা বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ সময় তাদের পাঁচ বছরের শিশু সন্তান জান্নাতকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত  স্বামী নুরুজ্জামান আনিছ পলাতক রয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার তেতলাবো এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রোকসানা বেগম বরগুনা জেলার আমতলী থানাধীন তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে। স্বামী নুরুজ্জামান আনিছ বরিশাল সদর এলাকার বাসিন্দা। তারা রূপগঞ্জের তেতলাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নুরুজ্জমান স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় চাকরী করেন।

স্থানীয়রা জানান, ৯ বছর আগে বরিশাল সদর এলাকার নুরুজ্জামান আনিছের সঙ্গে বিয়ে হয় রোকসানার। তাদের উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। তারা তেতলাবো এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। গত কিছুদিন ধরেই নুরুজ্জমান তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া করার সন্দেহ করছিলেন।

এ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো। গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। সেই ঝগড়ার জের ধরে শনিবার সকালে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রোকসানাকে হত্যা করে পালিয়ে যান নুরুজ্জামান। এ সময় কুপিয়ে গুরুতর জখম করা হয় পাঁচ বছরের শিশু জান্নাতকেও।

এদিকে হত্যার পর নুরুজ্জামান নিহতের ছোটভাই হাসানকে ফোন করে বলেন, তার বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। পরে হাসানসহ আশেপাশের লোকজন এসে ঘরের মেঝেতে রোকসানার মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় গুরুতর জখম শিশুটিকে উদ্ধার করে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

রূপগঞ্জ থানার ওসি তদন্ত জোবায়ের হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo