ছবিঃ সিএনআই
কুষ্টিয়া প্রতিনিধিঃ বাস ও সিএনজি চালকের দণ্ডের জেরে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কুষ্টিয়া থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বাস ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আফজাল হোসেন বলেন, মঙ্গলবার ভেড়ামারায় যাত্রী ওঠানো নিয়ে সিএনজি চালকদের সাথে বাস চালকরা দণ্ডে জড়িয়ে পড়েন এবং সিএনজি চালকরা কয়েকজন চালকসহ শ্রমিকদের মারধর করে।
তারই জের ধরে নিরাপত্তার অভাবে কুষ্টিয়া মেহেরপুর ও প্রাগপুর-মহিষকুন্ডি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে বিষয়টি সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হলে প্রশাসনের আশ্বাসে আবার বাস চলাচল স্বাভাবিক হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার আবারো সিএনজি চালকরা বাস চালকদের মারধর ও গাড়ি ভাংচুর করে।
এরই প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবীতে শুক্রবার ভোর ছয়টা থেকে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা,রাজশাহী, মেহেরপুর, গোয়ালন্দসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্ম বিরতি পালন করা হচ্ছে। তবে কুষ্টিয়া থেকে ঢাকাগামী পরিবহনগুলো স্বাভাবিকভাবেই চলাচল করবে। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অতি দ্রুত সমাধান চান তারা।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)