• সমগ্র বাংলা

কুমিল্লায় ঘর থেকে মা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামে বসতঘর থেকে মা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মাহমুদা ও তার ছেলে সাদ এবং মাহমুদার ফুপাতো ভাইয়ের মেয়ে তিশা। মাহমুদা সন্তান সম্ভবা ছিলেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ঘর থেকে তাদের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর ঘটনাটি গতরাতে কোন এক সময় ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। হোমনা থানার ওসি জয়নাল আবেদিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যে ঘর থেকে মরদহ উদ্ধার করা হয়েছে সেটির সামনের দরজা বন্ধ থাকলেও পেছনের দরজা খোলা ছিল। তদন্ত সাপেক্ষে বলা যাবে মৃত্যুর কারণ কী। 

পুলিশ জানায়, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী নিহত তিশা তার ফুপু মাহমুদার বাড়িতে মাঝে মধ্যে গিয়ে থাকত।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo