• লিড নিউজ
  • জাতীয়

শহীদদের পরিবারের দেখাশোনার দায়িত্ব সরকারের : উপদেষ্টা নাহিদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এক শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা জানান।সাভারের বাইপাইলে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন মো. রমজান আলী। তার পরিবার আজ নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাত করেছেন।

এসময় উপদেষ্টা নাহিদ বলেন, গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিলো। তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি।তথ্যউপদেষ্টা শহীদ রমজান আলীর পরিবারের খোঁজখবর নেন। একইসঙ্গে তাদেরসহ সকল শহীদ পরিবারের মাসিক ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন।উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় শহীদ রমজানের পরিবার থেকে তার বাবা ও ছোট বোন উপস্থিত ছিলেন।

রমজান আলী নাটোরের সিংড়ায় ডিগ্রিতে পড়াশোনা করতেন। তার পরিবারের কেউ উপার্জনক্ষম না থাকায় বাইপাইলে একটি মাছের আড়তে কাজ করে তিনি পুরো পরিবারের খরচ চালাতেন। ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে তিনি মারা যান।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo