ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি: মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৪ সেপ্টেম্বর দুপুরে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাগুরার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ, প্রেসক্লাব এর সভাপতি সাইদুর রহমান, প্রেসক্লাব এর সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মাগুরার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকল সাংবাদিকদের এক হয়ে কাজ করতে হবে। পুলিশ সুপার জানান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের প্রথম দিনে মাগুরা জেলা পুলিশ ইতিমধ্যে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ এলাকা থেকে গতরাতে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি সাটারগান উদ্ধার করেছে। মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...
নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...
নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

মন্তব্য (০)