• সমগ্র বাংলা

তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়ায় খেলা শেষে প্রতিবেশী শিশুদের সাথে পুকুরের পানিতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে তানভীর জামান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত তানভীর চুটচুটিয়া গছ গ্রামের আবুল কাশেমের ছেলে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চুটচুটিয়া গছ গ্রামের এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বুধবার দুপুরে শিশু তানভীর বাড়ির পাশে তার প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিলেন। এর মাঝে পাশে থাকা পুকুরে সবাই মিলে গোসল করতে নামেন। সাঁতার না জানায় গোসলের মাঝে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। পাশে থাকা শিশুরা তাকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে আসে। তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আরমান আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo