• লিড নিউজ
  • আন্তর্জাতিক

চীনের শানডং প্রদেশে স্কুলবাসের চাপায় নিহত ১১ জন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের শানডং প্রদেশে ভিড়ের ওপর উঠে যাওয়া একটি স্কুলবাসের চাপায় ৫ শিক্ষার্থীসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।তাই’আন নগরীতে মঙ্গলবার স্থানীয় সময় সকালে সন্তানদের সঙ্গে নিয়ে অভিভাবকরা একটি স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।নিয়ন্ত্রণ হারানোয় স্কুলবাসটি চালক ভিড়ের ওপর উঠে তুলে দেন বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমে। বাসচালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু হয়েছে।রাষ্ট্রীয় গণমাধ্যম এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে। এদের ৬ জন অভিভাবক এবং ৫ জন শিক্ষার্থী। আহত আরও ১২ জনের অবস্থা স্থিতিশীল।স্যোশাল মিডিয়ায় শেয়ার করা ঘটনার ছবি ও ভিডিওতে বাসের নিচে মানুষজনকে চাপা পড়তে দেখা গেছে। নতুন শিক্ষাবর্ষের শুরুতে ছাত্রছাত্রীরা স্কুলে ফেরার মাত্র কয়েকদিনের মাথায় এই দুর্ঘটনা ঘটল।

মন্তব্য (০)





image

‎ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: বিপজ্জনক পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভয়া...

image

‎সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক&rsq...

image

লেবাননে এখনো বাস্তুচ্যুত ৪ লাখের বেশি মানুষ: জাতিসংঘ

নিউজ ডেস্কঃ লেবাননে এখনো ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত...

image

‎স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই ৩৮.৬ শতাংশ বাংলাদেশির

নিউজ ডেস্কঃ বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে প্রায় দুজন মানুষে...

image

স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি জানালেন ...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গ...

  • company_logo