• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর পোলতাভায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫১

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর পোলতাভায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবারের এই হামলাটিকে যুদ্ধের সবচেয়ে প্রাণঘাতী আক্রমণগুলোর একটি বলে দাবি করেছে ইউক্রেন। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসির।কিয়েভ কর্মকর্তারা বলছেন, আড়াই বছরের যুদ্ধে এটি ছিলো অন্যতম মারাত্মক রুশ হামলা। কিয়েভ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত তিন লাখ জনসংখ্যার নগরী পোলতাভায় মঙ্গলবার সকালে এ হামলা হয়।ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পোলতাভার সামরিক ইনস্টিটিউটে হামলায় বেশ কয়েকজন সেনার মৃত্যু হয়েছে।

তবে নিহতদের মধ্যে কতোজন সামরিক এবং কতোজন বেসামরিক, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি কিয়েভ।সেনা বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা সাহসী ইউক্রেনীয়, আমাদের ভাই ও বোন, সেনাদের হারিয়েছি।প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলার তথ্য ও ক্ষেপণাস্ত্রের আঘাতের মধ্যে সময়ের ব্যবধান এতই কম ছিলো যে মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ফলে হতাহতের সংখ্যা বেড়েছে।হামলার পরপরই এই ঘটনার জন্য ‘রুশ দুষ্কৃতকারীদের’ দায়ী করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

তিনি জানান, পোলতাভা শহরে একটি সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং একটি হাসপাতালের কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্র দুটি আঘাত করে। এতে আহত ও নিহতদের মধ্যে অনেককে ধ্বংসস্তূপের নিচ থেকে টেনে বের করা হয়েছে।বিবিসির কাছে এই হামলার ঘটনাকে ‘বর্বর’ আখ্যা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শহরটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে সাইরেন বাজিয়েছিল কর্তৃপক্ষ। বোমা আশ্রয়কেন্দ্র যাওয়ার পথেই ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হন অনেকে।তাৎক্ষণিকভাবে উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ২৫ জনকে বাঁচাতে সক্ষম হন। তাদের মধ্যে ১১ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিল।

মন্তব্য (০)





image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

image

ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন, লাখ কোটি ডলারের বা...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত ৩ হাজা...

image

যন্তর মন্তরে ভিড় বাড়ছে, পাঁচ দফা দাবি রাহুলের

নিউজ ডেস্ক : ভারতে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হও...

image

‎ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: বিপজ্জনক পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভয়া...

  • company_logo