ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা রেল ষ্টেশনে আন্তঃনগর ট্রেন করতোয়া এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবীতে অবস্থান কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও সাধারণ জনতা।মঙ্গলবার দুপুরে লালমনিরহাটে থেকে বুড়িমারীর উদ্দোশ্যে ছেড়ে আসা করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি বিকালে বাউরা স্টেশনে পৌছলে ট্রেনটি আটকে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।এ সময় তারা বলেন, আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।
এ সময় ট্রেনে যাতায়াতকারী যাত্রী সাধারন ভোগান্তিতে পড়েন।ট্রেনটির যাত্রাবিরতির ব্যাপারে আন্দোলন শিক্ষার্থী রুশো বসুনিয়া বলেন পার্শ্ববর্তী স্টেশন সি গ্রেড সেখানে যাত্রা বিরতি দেয় অথচ বাউরা স্টেশনটি বি গ্রেডের এখানে আন্তঃনগর এ ট্রেনটির যাত্রাবিরতি নেই। আমরা এখানেও যাত্রাবিরতির দাবী করছি।এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আব্দুস সালামের বলেন,বিভাগীয় উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আন্দোলনকারীরা দাবী আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে।এ সময় আন্দোলনকারীরা স্টেশন মাষ্টার, টিটি ও পরিচালককে অবরুদ্ধ করে রাখে।
কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...
বগুড়া প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জি...

মন্তব্য (০)