ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলা সদরের ঝানজিরা গ্রামে গনপিটুনিতে আইনুল ইসলাম নামে এক ব্যক্ত নিহত হয়েছে। মোটর সাইকেল মোবাইল ফোন চুরি করে পালানাের সময় সোমবার রাতে ওই ঘটনা ঘটেছে৷ আজ মঙ্গলবার দুপুরের দিকে তার লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।নিহত আইনুল ইসলাম (৩৩) জেলার চিরিরবন্দরে তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।কোতয়ালী থানার উপ পরিদর্শক রবিউল ইসলাম জানান, ঝানজিরা গ্রামের রাস্তার উপর থেকে আইনুলের লাশ উদ্ধার করেছেন তারা। সোমবার রাতে জনৈক জাফরের বাড়ীতে একটি মোটর সাইকেল এবং দুইটি মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল তিনজন চোর।
টের পেয়ে গ্রামবাসির ধাওয়ায় দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ধরা পড়ে যায়। এসময় গনপিটুনিতে প্রান হারায় আইনুল। ঘটনাস্হল থেকে তিনটি মোবাইল ফোন এবং মোটর সাইকেলেটি উদ্ধার করা হয়েছে। তিনটি মোবাইল ফোনের মধ্য একটি নিহত আইনুল ইসলামের, অন্য দুইটির মালিকানা দাবি করেছে জাফরের পরিবারের সদস্যরা। ময়না তদন্তে লাশ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)