• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত হয়েছেন আরও ৩৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই ভাই-বোনও রয়েছেন যাদের বয়স যথাক্রমে ৬ ও ১৬ বছর।দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন। রোববার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।ওয়ারেন কাউন্টি করোনার ডগ হাস্কি বলেছেন, মিসিসিপির ভিকসবার্গের পূর্ব দিকে একটি বাস উল্টে ছয় বছর বয়সী এক ছেলে এবং তার ১৬ বছর বয়সী বোনসহ সাতজন নিহত হয়েছেন। তাদের মায়ের পরিচয় পাওয়া গেছে।হাস্কি বলেন, কর্তৃপক্ষ নিহত অন্যদের পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে।মিসিসিপি হাইওয়ে পেট্রোল জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোররাতে ওয়ারেন কাউন্টির বোভিনার কাছে ইন্টারস্টেট-২০তে এই ঘটনা ঘটে।

সেসময় দুর্ঘটকবলিত ২০১৮ ভলভো বাণিজ্যিক যাত্রীবাহী বাস পশ্চিমগামী পথ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর উল্টে যায়।দুর্ঘটনার পর আহত অবস্থায় ৩৭ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, সহ-চালককে নিয়ে যাওয়া হয়নি।ওয়ারেন কাউন্টি শেরিফ মার্টিন পেস এবিসি অ্যাফিলিয়েটকে বলেছেন, ‘যখনই কোনও লোক আহত বা নিহত হন, সেটি দুঃখজনক ঘটনা। কিন্তু যখন আপনার সামনে এমন পরিস্থিতি থাকে যেখানে একাধিক প্রাণহানি এবং একাধিক আহতের ঘটনা ঘটে, তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।’হাস্কি জানান, বাসের অধিকাংশ যাত্রীই ছিলেন লাতিন আমেরিকান।

দুর্ঘটনার পর মার্কিন এই বিভাগটি তার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং মৃতদের নাম প্রকাশ করেনি। তাৎক্ষণিকভাবে অন্য কোনো তথ্য দেওয়া হয়নি বলেও জানিয়েছে আল জাজিরা।

মন্তব্য (০)





image

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

১

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হা...

image

জ্বালানি তেলের দামে বড় লাফ

২

নিউজ ডেস্ক : সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আঘাতের ঘ...

image

হুথি হামলার মুখে সৌদি আরবে ম্যাক্রোঁ, যুবরাজের সঙ্গে বৈঠক

৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের প...

image

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

৪

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়...

image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৫

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

  • company_logo