• লিড নিউজ
  • আন্তর্জাতিক

২২ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ রাশিয়ায়

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইদানিং হরহামেশাই হেলিকপ্টার নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। গত ১৪ আগস্ট ৫ আরোহী নিয়ে নিখোঁজ হয় থাইল্যান্ডের হেলিকপ্টার। এবার ২২ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ হয়েছে রাশিয়ায়। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।জানা গেছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় তিন ক্রু সদস্য ও ১৯ যাত্রীসহ হেলিকপ্টার নিখোঁজের এই ঘটনা ঘটেছে। কামচাটকা উপদ্বীপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র।  সক্রিয় আগ্নেয়গিরি ও  প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জায়গাটা বেশ সুপরিচিত।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমআই-এইটটি হেলিকপ্টারটি শনিবার ভচকাজেতাস আগ্নেয়গিরির নিকটবর্তী একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল, ক্রুদের স্থানীয় সময় বিকাল ৪টায় রিপোর্ট করার কথা থাকলেও তারা তা করেনি। উড্ডয়নের একটু পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় হেলিকপ্টারটি। ওই অঞ্চলে ঘন কুঁয়াশা থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে বলে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে।অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসকে রুশ কর্মকর্তারা জানায়, অদৃশ্য হয়ে যাওয়ার আগে ক্রুরা কোনো ধরনের সমস্যার কথা জানাননি।  

ফলে ওই হেলিকপ্টারের ভাগ্যে কি ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়।এর আগে গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধস্ত হওয়ার ঘটনায় তোলপাড় হয় সারা বিশ্বে। ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১৬ ঘণ্টার টানা অভিযান শেষে তাদের হেলিকপ্টারটির খোঁজ পায় উদ্ধার দল।

মন্তব্য (০)





image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

image

ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন, লাখ কোটি ডলারের বা...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত ৩ হাজা...

image

যন্তর মন্তরে ভিড় বাড়ছে, পাঁচ দফা দাবি রাহুলের

নিউজ ডেস্ক : ভারতে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হও...

image

‎ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: বিপজ্জনক পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভয়া...

  • company_logo