• সমগ্র বাংলা

রাজারহাটে থানায় অভিযোগ করায় যুবককে মারপিট

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ছাগল নিয়ে থানায় অভিযোগ করায় প্রতিপক্ষরা এক যুবককে বেদম মারপিট করে গুরত্বর আহত করেছে। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এলাকাবাসীরা জানান, উপজেলার উমর মজিদ ইউনিয়নের উমরমজিদ ডাংঘাট এলাকার গউঁচুল হক ও ছেয়াদুল হকের সাথে মৃত দুলু চন্দ্র  সরকারের ছেলে হরদেব রায়(৪২) এর ছাগল নিয়ে দ্বন্ধ হয়। এর ফলে হরদেব রায় গত ১২ আগস্ট রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে শনিবার(৩১আগষ্ট) দুপুরে টিসিবির মাল নিয়ে আসর পথিমধ্যে সিংহীমারী দোলায় সালামের বাড়ির সামনে হরদেব রায়কে আটক করে মৃতমজির উদ্দিনের ছেলে গউঁচুল হক(৬৫) ও ছেয়াদুল হক(৫৫), ছেয়াদুলের ছেলে রওশন(৩৫),সাহন(১৮) ও সুমন(২২) এবং মজির উদ্দিনের ছেলে মাহফুজার রহমান(৩৫) লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরত্বর আহত করে। এ সময় তার আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ ব্যাপারে রাজারহাট থানার একটি অভিযোগ দায়ের হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo