প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুরাইয়া আক্তার নামে একজন ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। ধরনা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা জনিত। তবে মৃত্যুর সঠিক কারন জানা যায়নি।
সুরাইয়া আক্তার (২৪) নওগাঁ জেলার পত্নীতলার মোবারকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।
কোতোয়ালী থানার উপ পরিদর্শক সেলিমুর রহমান জানান, সুরাইয়া আক্তার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৪র্থ বর্ষের ছাত্রী। বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাবালীপুর গ্রামে আছিয়া ছাত্রী নিবাস নামে মালিকানাধীন একটি ভবনের ২০৭ কক্ষে এককভাবে বসবাস করতো সে। সিনিয়রিটির কারনে ভবনের অন্যান্য কক্ষে বসবাসকারি ছাত্রীরা
এড়িয়ে চলতো তাকে। তবে ডাক পেলে সাড়া দিত তারা। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল ১০ টার মধ্যে কোন এক সময়ে কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্বহত্যা করেছে বলে ভবন মালিক লিটন কোতয়ালী থানায় অভিযোগ জানিয়েছেন। আজ শনিবার বিকাল ৪ টার দিকে তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে৷ লাশের সাথে কোন আলামত পাওয়া যায়নি। ফলে আত্বহত্যা করে থাকলেও তার কারন জানতে পারেনি তারা। নওগাঁ থেকে স্বজনরা সন্ধ্যা ৭ টার দিকে থানায় দেখা করেছে। তারাও সঠিক কারন জানাতে পারেননি। কারন জানার চেষ্টা করছেন তারা।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)