ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি: অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের অবসান ও সমৃদ্ধশালী, ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩১ আগস্ট সকাল ১০ টায় স্থানীয় নোমানী ময়দানে সম্প্রীতি সমাবেশে জেলার বিভিন্ন জায়গা থেকে আগত নেতা কর্মী মিছিল সহকারে সমবেত হন।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এমবি বাকের, উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর জেলা সভাপতি আশিক খান এবং জেলা সেক্রেটারি জোবায়ের হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ ।
সমাবেশ শেষে একটি বৃহৎ গণ মিছিল অনুষ্ঠিত হয়। গণ মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে ভায়না মোড়, ঢাকা রোড ঘুরে নোমানী ময়দানে এসে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীদের শান্তি ও সম্প্রীতির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)