• রাজনীতি

রাণীনগরে জামায়াতের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে দীর্ঘ ১৭বছর পর প্রতিনিধি সমাবেশ করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখা। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আমীরে জামায়াতের বার্তা উপজেলার তৃণমূল পর্যায়ের সদস্যদের মাঝে পৌছে দিতেই মূলত এই সমাবেশের আয়োজনা করা হয় বলে জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা ইবনে আব্বাস। শুক্রবার বিকেলে উপজেলা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা ইবনে আব্বাসের সভাপতিত্বে ও সেক্রেটারী শামিনুর ইসলাম শামীমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এড. আ.খ.ম সায়েম।

এছাড়া বীরমুক্তিযোদ্ধা মোফাজ্জল, মাওলানা আবুল হাসান, মাওলানা আ: কাহার প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে উপজেলার সকল ইউনিয়নের জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। দলীয় কর্মকান্ডকে আরো গতিশীল করতে এবং সদস্যদের মাঝে আমীরে জামায়াতের নির্দেশনাগুলো নিয়মিত পৌছে দিতে আগামীতেও এই ধরণের সমাবেশ অব্যাহত রাখা হবে বলে জানান প্রধান অতিথি।  

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo