• সমগ্র বাংলা

পাবনায় নিহত দুই শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন শিমুল বিশ্বাস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন ও তাদের আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে নিহত দুই শিক্ষার্থী মাহবুব হাসান নিলয় ও জাহিদুল ইসলাম জাহিদের বাড়ি পরিদর্শনে যান শিমুল বিশ্বাস।পরিদর্শনকালে তিনি বলেন, 'এই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারে পতন ঘটাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অবদান ভুলবার নয়। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রাখবে এই দেশ।

এই শিক্ষার্থীদের হাত ধরেই একটি সোনার বাংলা গড়ে উঠবে।'পরে নেতাকর্মীদের নিয়ে চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস নিজ তহবিল থেকে নিহত পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, আলহাজ্ব তৌফিক হাবিব, এ কে এম মুসা, রেহানুল ইসলাম বুলাল, সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনার সমন্বকদের মধ্যে ফাহাদ, মিনহাজ, সৈকত সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo