ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের পর থেকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা ও হেনস্তার ঘটনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান পরিস্থিতিতে সাতকানিয়া উপজেলার স্কুল ও কলেজ মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান সূমহের সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে করণীয় নির্ধারণ সংক্রান্তে সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে (২৯আগস্ট)বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, এসময় আরো উপস্থিতি ছিলেন, সাতকানিয়ার এসিল্যান্ড ফারিস্তা করিম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন, সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক প্রধান রা, ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সহ স্থানীয় বিভিন্ন দলের নেতা কর্মীরা ।
এসময় বক্তারা বলেন, গত ৫আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে যেভাবে বিভিন্ন স্বার্থ গোষ্ঠী লোকজন তাদের স্বার্থের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ করাচ্ছে এমন খবর ও পাচ্ছি। তবে সাতকানিয়া উপজেলায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান দের বিরুদ্ধে যে অভিযোগ আসতেছে আমরা তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় বক্তাগণ বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...
বগুড়া প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জি...

মন্তব্য (০)