• লিড নিউজ
  • সমগ্র বাংলা

শার্শায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (২৮ আগষ্ট) সকাল ১১টার সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট কলেজের অধ্যেক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেশ করে।

পরে বিক্ষোভ মিছিল সহকারে যশোর-বেনাপোল মহাসড়ক কিছু সময় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। “এক দফা এক দাবি, উত্তম তুই কবে যাবি” “স্বৈরাচার দূর্নীতিবাজ প্রিন্সিপ্যাল এর পদত্যাগ চাই” এমনসব শ্লোগানে লেখা ব্যানার এবং প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। অধ্যক্ষের দ্রুত পদত্যাগ চেয়ে স্কুল থেকে বিদায় নিতে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, অধ্যেক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই আমরা অধ্যক্ষের পদত্যাগ চাই। কলেজে নিয়োগ বাণিজ্য, উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের সাধারন শিক্ষকদের নিপিড়নসহ নানা অভিযোগের কথা জানান শিক্ষার্থীরা। 

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo