• লাইফস্টাইল

যেভাবে অ্যালোভেরা জেল চুলে ব্যবহার করবেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ অ্যালোভেরা জেল শুধু ত্বকের জন্য নয়, চুলের স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। চুল লম্বা করা থেকে শুরু করে নানা সমস্যার সমাধান মেলে প্রাকৃতিক এই ভেষজে।

কীভাবে অ্যালোভেরা জেল চুলে ব্যবহার করবেন?

বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে সেখান থেকে সহজে অ্যালোভেরা জেল পেয়ে যাবেন আপনি। এই জেল মাথার তালু ও চুলের লম্বা অংশে ভালো ভাবে লাগিয়ে নিন। তারপর ৩০ মিনিট রেখে দিন।এরপর হালকা ধরনের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে নিন। মাথার তালুতে অ্যালোভেরা জেল দিয়ে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়বে। ফলে হেয়ার ফলিকলের মুখগুলো উন্মুক্ত হবে। যা নতুন চুল গজাতে সাহায্য করবে।এছাড়া নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে ও মাথার তালুতে ম্যাসাজ করলেও আর্দ্র থাকবে স্ক্যাল্প ও চুল। এই মিশ্রণ দিয়ে ম্যাসাজের পর ৩০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েলের সঙ্গে মিশিয়েও। এর ফলে নতুন চুল গজাবে। ক্যাস্টর অয়েল হেয়ার ফলিকলের মুখ উন্মুক্ত করতে সাহায্য করে।

অ্যালোভেরা জেল ব্যবহারে চুলের কী কী উপকার হয়?

>> চুল ও মাথার তালুতে আর্দ্রতা বজায় থাকে।
>> নতুন চুল গজায়। চুলের রুক্ষ ও শুষ্কভাব কমে।
>> চুল লম্বায় সঠিকভাবে বৃদ্ধি পায়।
>> চুল ভঙ্গুর প্রকৃতির হলে তা মেরামত করে।
>> চুল মাঝখান থেকে ভেঙে গেলে কিংবা চুলের ডগা ফেটে গেলে সেই সমস্যাও দূর করে অ্যালোভেরা জেল।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo