ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার ফাইনালে খেলার সময় চোট পেয়েছিলেন লিওনেল মেসি। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। তাই মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের জন্য কদিন আগে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।মেসির বদলি হিসেবে এবার নতুন করে তারকা স্ট্রাইকার পাওলো দিবালাকে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি। রোমা ফরোয়ার্ড দিবালা ২০২৩ সালের মার্চের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
মেসির অনুপস্থিতিতে দেড় বছর পর আবারও জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন দিবালা। মেসি ছাড়াও অভিজ্ঞ উইঙ্গার এ্যাঞ্জেল ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় তাকেও দলে পাচ্ছে না স্কালোনি।এই মুহূর্তে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ১০ দলের এই বাছাইপর্ব থেকে ছয়টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আগামী ৬ সেপ্টেম্বর চিলি ও চারদিন পর কলম্বিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)