ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল দেখতে না দেওয়ায় বোনের সাথে অভিমান করে সোহাগ মিয়া (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। জানা গেছে মৃত কিশোর সোনাহাট আল কারিম ইসলামি একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র। সে উপজেলার সোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকার সজল মিয়ার ছেলে।পরিবারের বরাত দিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন জানান, মৃত কিশোর একজন মাদ্রাসা ছাত্র। তার মোবাইলের প্রতি খুব আসক্তি ছিলো। সোমবার তার ছোট বোনের সাথে মোবাইল দেখা নিয়ে ঝগড়া বাধে। পরে ছেলেটির বাবা মোবাইল ফোনটি বন্ধ করে লুকিয়ে রেখে কাজে যায়।
সোহাগ মোবাইল না পেয়ে রুমে ঠুকে কান্নাকাটি করে একপর্যায়ে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)