ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বন্যা পরিস্থিতির কারণে ৫ দিন বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়। আপাতত এক লাইন দিয়ে এই রুটে ট্রেন চলাচল করবে।এর আগে, সোমবার (২৬ আগস্ট) ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এরপরই ট্রেন চালানোর সিদ্ধান্ত আসে।রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে দুটি লাইন আছে। স্রোতের কারণে একটি লাইন (চট্টগ্রাম-ঢাকা) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যটি (ঢাকা-চট্টগ্রাম) তুলনামূলক কম। এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।
নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...
নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

মন্তব্য (০)