• সমগ্র বাংলা

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন ২১ ঘন্টা পর নিয়ন্ত্রনে,নিখোঁজের তালিকায় ১৭৬ জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় আগ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে।দীর্ঘ প্রায় ২১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট। তবে এ পর্যন্ত ১শ ৭৬ জন  নিখোঁজ ব্যক্তির তালিকা করেছেন ফায়ার সার্ভিস।

জানাযায়,  রবিবার রাতে রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় বিভিন্ন বয়সের কয়েকশতাধিক লোক কারখানার টায়ার তৈরীর বিভিন্ন কাচামালসহ সালফিউরিক এসিড রাখা পাচতলা ভবনে ভিতরে প্রবেশ করে লুটপাট শুরু করে। একপর্যায়ে দুর্বৃত্তরা  ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেন।  মুহুর্তে আগুন পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, আদমজী ইপিজেড, আড়াইহাজার, নরসিংদি, কাঞ্চন, হাজীগঞ্জ, ঢাকার সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রনে শুরু করে। আগুনের সংবাদ পেয়ে সেনাবাহিনী, রাব, পু্লিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।  রাতেই ভবন থেকে  ১৪জন‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে বলে জানান ফায়ার সার্ভিস।

 এপর্যন্ত স্বজনদের নিখোজের দাবীতে  ১৭৬ জন লোকের নিখোজ তালিকা করেছেন ফায়ার সার্ভিস। এর সংখ্যা আরো বাড়তে পারে বলে  ফায়ার সার্ভিস জানিয়েছেন। এদিকে নিখোজদের খোজে তাদের স্বজনরা কারখানার সামনে এসে ভীড় জমাচ্ছে। তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে গেছে।

এব্যাপারে  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক( প্রশিক্ষন) ‌‌ল্যাফটেনেন্ট কর্ণেল রেজাউল করিম বলেন, দীর্ঘ প্রায় ২১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে এসেছে। ভবনটির ভিতরে রাবার জাতীয় দ্রব্য ও সালফিউরিক এসিড থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লাগছে। 

 অনেকে এসে নিখোজে নামের তালিকা দিয়ে যাচ্ছেন।যেহেতু আগুন নিয়ন্ত্রণে এসেছে এখন নিখোঁজদের সন্ধানে কাজ করতে হবে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo