• সমগ্র বাংলা

রুপগঞ্জে গাজী টায়ারে ভয়াবহ আগুন ১২ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাজী টায়ার কারখানার আগুন। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট চেষ্টা চালালেও সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।এর আগে রোববার (২৫ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।জানা যায়, রাত ১০টা ৩৫ মিনিটে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় ১১টি ইউনিট। ভবনটির ভেতরে আটকা পড়ে আছেন অনেক লোক। আটকা পড়াদের জন্য তাদের পরিবার-পরিজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কারখানা এলাকা।স্থানীয় অনেকে বলছেন, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে। আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে শতাধিক মানুষ ভেতরে আটকা পড়েন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, অবকাঠামোগত ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা ও ভেতরে আটকা পড়াদের উদ্ধারের ব্যাপারটি জটিল হয়ে পড়েছে।তারপরও আমরা ১৪ জনকে উদ্ধার করতে পেরেছি।কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।এখন পর্যন্ত ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





  • company_logo