• সমগ্র বাংলা

সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁয়ে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও ডেমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নুর আলম।আজ রোববার বিকেলে সোনারগাঁয়ের বাড়ীমজলিশ এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্যকালে ডক্টর মো.নুর আলম বলেন"ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠণ ছাত্রদলের রাজনীতির সাথে জরিত ছিলাম।দীর্ঘ ১৭ বছর শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণে আমি ও আমার পরিবার বিভিন্ন ভাবে হামলা মামলার শিকার হয়েছিলাম।এতো নির্যাতনের পরও বর্তমানে আওয়ামীলীগ সরকারের পতনের পরে আমাদের বিএনপির একটি কুচক্রী মহল আমাকেসহ কয়েকজন নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।আমি এই মিথ্যা ও হয়রানি মূলক মামলার তীব্র প্রতিবাদ ও অবিলম্বে প্রত্যাহার চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ও কাজী ফজলুল হক উইমেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বকুল ও জিআর ইন্সটিটউশনের অধ্যাপক গোলাম মর্তুজা কাজল।

মন্তব্য (০)





  • company_logo