• লাইফস্টাইল

ভালো ঘুমের জন্য যা করতে পারেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ ভালো ঘুম আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো ঘুম হলে তবেই শরীর ঠিক চাঙ্গা হয়। শুধু তাই নয়, ভালো ঘুম রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং চিন্তাশক্তিরও বিকাশ ঘটে। তবে অনেক কারণে আমাদের ঘুম বিঘ্নিত হতে পারে। এর মধ্যে যেমন ঘরের সঠিক তাপমাত্রা, আরামদায়ক বিছানা এবং অন্যান্য আরও কিছু কারণে। এসব আমাদের ভালো ঘুমের জন্য অত্যাবশ্যক।বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি ঘুমানোর ৩ থেকে ৪ ঘণ্টা আগে খাবার খান এবং দুপুরের পর চা কিংবা কফি খাওয়া কমিয়ে দেন, তবে এটিও ভালো ঘুমে সহায়তা করতে পারে। তারা আরও বলেন, প্রতিদিন নিয়মিত সময়ে ঘুমালে এবং নিয়মিত সময়ে জেগে উঠলে আমাদের শরীর সার্কাডিয়ান ছন্দ কাজ করে, যা একটি প্রাকৃতিক ২৪ ঘণ্টা চক্র। এটি আলো ও অন্ধকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রতিদিন নিয়মিত সময়ে ঘুমানো এবং জেগে ওঠার মাধ্যমে— এই অভ্যন্তরীণ ঘড়িটি নিয়মিত কাজ করে থাকে, যা সঠিক সময়ে ঘুম ও সঠিক সময়ে জেগে উঠতে সহজ করে তোলে।

বিশেষজ্ঞরা আরও বলেন, ঘুমানোর আগে শিথিলকরণ কৌশলগুলো অনুশীলন করা শরীরকে সংকেত দেয় যে, এটি বিশ্রামের সময়। এর মধ্যে রয়েছে— গভীর শ্বাস, প্রগতিশীল পেশি শিথিলকরণ এবং ৪-৭-৮ শ্বাস-প্রশ্বাসের মতো কৌশলগুলো। এগুলো আমাদের চাপ কমায় এবং মনকে শান্ত রাখে। তারা বলছেন, আমদের জীবনের বড় একটি অংশ জুড়ে এই গ্যাজেট থাকায় সমস্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটারের মতো ডিভাইস থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোন উৎপাদনে হস্তক্ষেপ করতে পারে। এই হরমোন আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে। ফলে ঘুমে ব্যাঘাত ঘটা অনিবার্য। তাই ঘুমানোর আগে এসব থেকে দূরে থাকুন। প্রয়োজনে অন্তত এক ঘণ্টা আগে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না। যদি সেগুলো ব্যবহার করার প্রয়োজন হয়, তবে নীল আলোর ফিল্টার ব্যবহার করুন।

মন্তব্য (০)





image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

image

চেরির স্বাস্থ্যগুণ: পুষ্টি উপাদান, উপকারিতা ও খাওয়ার নিয়ম

নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...

image

নতুন চুল গজাতে ৪ ভেষজের ব্যবহার

নিউজ ডেস্ক : রাতারাতি চুল গজানো সম্ভব নয়, চুল পড়া বন্ধও নয় ঠ...

image

প্রাক্তনকে কেন সহজে ভুলতে পারে না মানুষ, ভালোবাসা কী সত্য...

লাইফস্টাইল ডেস্ক: সম্পর্ক ভেঙে যাওয়ার পরও কোনো পুরনো গান, ভ...

image

গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনে শিশুর অটিজমের কোনো ঝুঁকি ন...

নিউজ ডেস্ক : গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনের ফলে শিশুর অটিজম বা এডিএইচডি...

  • company_logo