• প্রশাসন

রাতের আঁধারে ত্রাণ পৌঁছে দিচ্চে পুলিশ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি: সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত কুমিল্লার বরুড়া উপজেলার  বিভিন্ন বন্যাকবলিত  আশ্রয় কেন্দ্রে বরুড়া থানা পুলিশের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।শুক্রবার (২৩আগষ্ট) রাত ৮ টায় বরুড়া থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়,শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও এন ডি মুন্সি কলিমুল্লাহ দাখিল মাদ্রাসা এই ৩টি আশ্রয় কেন্দ্র ঘুরে ৫০ পরিবারের মাঝে ১৩ কেজি পরিমাণের খাদ্যসামগ্রী  বিরতন করা হয়।প্রতি বস্তায় ছিলো চাল,ডাল,সয়াবিন তেল, চিড়া, পেয়াজ,লবন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এই কাজে পুলিশের সাথে থেকে সহযোগিতা করেন নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।আশ্রয়কেন্দ্রে থাকা রহিমা বেগম বলেন, পুলিশ দেখে ভয় পেয়েছিলাম। পরে দেখি তারা খাদ্যসামগ্রী দিচ্ছে আমাদের। খুব কষ্টে দিন কাটছিলো।

ত্রান পেয়ে ভালো লাগছে।বরুড়া থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী  বলেন, পুলিশ সব সময় মানুষের সেবায় কাজ করে। আমাদের মাননীয় আইজিপি স্যার ও জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা আজ লক্ষীপুর ইউনিয়নের মোট ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করি। এই ধারাবাহিকতা যতদিন বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo