• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বন্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকতে চান পাকিস্তান প্রধানমন্ত্রী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের চলমান বন্যা মোকাবিলায় পাশে থাকতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে এক্স অ্যাকাউন্টে এ ইচ্ছার কথা জানান তিনি।শেহবাজ শরিফ তার পোস্ট বলেছেন, কঠিন এ পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে।তিনি আরও লেখেন, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই শোকবিহ্বল মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান।আমি বিশ্বাস করি যে, বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যবসায় ও দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে।এদিন ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঘণ্টাব্যাপী এ বৈঠক হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ।বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ছাড়াও উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

image

ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন, লাখ কোটি ডলারের বা...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত ৩ হাজা...

image

যন্তর মন্তরে ভিড় বাড়ছে, পাঁচ দফা দাবি রাহুলের

নিউজ ডেস্ক : ভারতে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হও...

image

‎ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: বিপজ্জনক পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভয়া...

  • company_logo