• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নেপালে বাস দুর্ঘটনায় ১৪ জন যাত্রী নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পার্শ্ববর্তী নদীতে পড়ে যাওয়ায় ১৪ জন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালের দিকে ঘটেছে এই দুর্ঘটনা।স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি ছিল ভারতীয় একটি বাস এবং নিহত ১৪ জনসহ যে ৪০ জন যাত্রী বাসটিতে ছিলেন, তাদের সবাই ভারতের নাগরিক। পার্শ্ববর্তী  যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে কাঠমান্ডুর দূরত্ব ১১০ কিলোমিটার।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার ভোরের দিকে রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন এলাকা পোখরার রওনা হয়েছিল বাসটি, তানাহুন নামের একটি এলাকায় আসার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মারসিয়াংদি নদীতে পড়ে যায়। বাসটির নিবন্ধন হয়েছে ভারতের উত্তরপ্রদেশে।দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে পুলিশসূত্রে।

এর আগে গত ১২ জুলাই ভূমিধসের কবলে পড়ে নেপালের ত্রিশুলি নদীতে ডুবে গিয়েছিল দু’টি বাস। এতে নিখোঁজ হয়েছিলেন ওই দুই বাসের মোট ৬৫ জন যাত্রী। তাদের মধ্যে মাত্র ৭ জনের সন্ধান পাওয়া গিয়েছিল।

মন্তব্য (০)





image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

image

ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন, লাখ কোটি ডলারের বা...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত ৩ হাজা...

image

যন্তর মন্তরে ভিড় বাড়ছে, পাঁচ দফা দাবি রাহুলের

নিউজ ডেস্ক : ভারতে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হও...

image

‎ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: বিপজ্জনক পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভয়া...

  • company_logo