ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১১টি জেলার প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। এখনো ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন।শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যাদুর্গত জেলাগুলো হলো—ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় চারজন, কক্সবাজারে তিনজন, চট্টগ্রামে দুজন, ফেনীতে একজন, নোয়াখালীতে একজন, লক্ষ্মীপুরে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন, বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে।কামরুল হাসান বলেন, বন্যাকবলিত এলাকাগুলোতে এখন পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ মেট্রিক টন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে।
এছাড়া এলাকাগুলোতে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...
নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

মন্তব্য (০)