• লিড নিউজ
  • আন্তর্জাতিক

 ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় ১০ জনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বুধবার ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানকার ৮ জেলার আশ্রয়কেন্দ্রে গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ।এই বন্যায় ইতোমধ্যে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। খবর এনডিটিভির।

ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও খোয়াই জেলায় এক কিশোরীসহ ১০ জন মারা গেছে।তারা আরো বলছেন, ত্রিপুরায় সবশেষ ৪৮ ঘণ্টায় ভূমিধস ও অবিরাম বর্ষণে ডুবে একই পরিবারের তিনজনসহ ৯ জনের মৃত্যু হয়েছে।বন্যা পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে সব স্কুল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আসাম, মেঘালয় ও ত্রিপুরায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

সপ্তাহজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম ও মেঘালয় এবং ভারতে অন্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। 

মন্তব্য (০)





image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

image

ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন, লাখ কোটি ডলারের বা...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত ৩ হাজা...

image

যন্তর মন্তরে ভিড় বাড়ছে, পাঁচ দফা দাবি রাহুলের

নিউজ ডেস্ক : ভারতে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হও...

image

‎ইউরোপে পাড়ি দিতে গিয়ে নৌ দুর্ঘটনা, ১৪০ শরণার্থী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: বিপজ্জনক পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভয়া...

  • company_logo