• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতে একটি ওষুধ কোম্পানির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: গত দুই সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গে আরজি কর ইস্যু ঘিরে খবরের শিরোনাম ভারত। এরমধ্যে যোগ হয়েছে ত্রিপুরার নজিরবিহীন বন্যা। এবার অন্ধ্রপ্রদেশের আনাকাপাল্লে শহরে একটি ওষুধ কোম্পানির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে অন্তত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অচ্যুতাপুরম অর্থনৈতিক অঞ্চলে একটি এসসেন্টিয়া কোম্পানির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য এনটিআর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আগুন নেভাতে ছয়টি দমকল ইঞ্জিন মোতায়েন করে কর্মীদের উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।আনাকাপাল্লে পুলিশ কর্মকর্তা দীপিকা পাটিল জানিয়েছেন, বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৭ জনের। ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে।কর্মকর্তাদের ধারণা, বিদ্যুৎ সংযোগ থেকে কোথাও আগুন লেগেছে। ওই কারখানায় দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন। স্থানীয় সময় বুধবার বেলা সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর আজ ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়া তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বের সঙ্গে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

মন্তব্য (০)





image

‎ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সা...

নিউজ ডেস্কঃ ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্ত...

image

বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নিউজ ডেস্ক : জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি স...

image

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লা...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভব...

image

ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন, লাখ কোটি ডলারের বা...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত ৩ হাজা...

image

যন্তর মন্তরে ভিড় বাড়ছে, পাঁচ দফা দাবি রাহুলের

নিউজ ডেস্ক : ভারতে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হও...

  • company_logo