• সমগ্র বাংলা

আখাউড়ায় পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতের পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে সুবর্ণা আক্তার (২৩) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগষ্ট) সকালে আখাউড়া বীরচন্দ্রপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

সুবর্ণা একই এলাকার পারভেজ মিয়ার স্ত্রী। ও জেলার বিজয়নগর উপজেলার গ্রামের শহিদ মিয়ার মেয়ে। সে চার মাসের অন্তঃসত্ত্বা ছিল।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, সকালে ভারতের পাহাড়ী ঢলের পানিতে নিজেদের ঘর ডুবে যাওয়ার আশঙ্কায় ঘর থেকে বের হয়ে সুবর্ণা পাশের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় তাড়াহুড়ো করে সরতে গিয়ে হোঁচট খেয়ে একটি গর্তে পড়ে ডুবে যান। পরে স্থানীয় লোকজন তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo