• প্রশাসন

এক দফা দাবিতে দিনাজপুরে স্বপরিবারে বিডিআর সদস্যদের মানববন্ধন কর্মসূচি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: ঢাকার পিলখানায় সদর দপ্তরসহ সারাদেশে বিডিআর বিদ্রোহের ঘটনায় ছাটাইকৃতদের চাকুরিতে পুর্নবহাল এবং কারাবন্দীদের মুক্তির এক দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ছাটাইকৃত দুই শতাধিক তৎকালিন বিডিআর সদস্যসহ পরিবারের নারী শিশু সদস্যরা। গেল ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারী দেশজুড়ে বিদ্রোহে অংশ নিয়েছিল তারা।

এসময় দাবির পক্ষে লেখা ব্যানার প্লাকার্ড বহনসহ বিভিন্ন শ্লোগান দেন তারা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবি পেশ করেছেন তারা। ছাটাইকৃতদের চাকুরিতে পুর্নবহাল এবং এক তরফা বিচারে কারাবন্দী সকল সদস্যদের মুক্তির দাবি জানিয়েছেন তারা।

এসময় বক্তব্য দেন ক্ষতিগ্রস্থ চাকুরিচ্যুত বি.ডি. আর কমিটির সভাপতি আকবর আলী, সহ সভাপতি কামরুজ্জামান, কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান, সহ সেক্রেটারি হাসিনুর রহমান এবং কোষাধ্যক্ষ আবুজার রহমান প্রচার সম্পাদক আবুজার রহমান এবং মোক্তাদির বিল্লাহসহ অন্যান্যরা।

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টার বরাবরে লেখা স্মারকলিপি তুলে দিয়েছেন তারা। দাবি আদায়ে শীঘ্রই ঢাকায় সমাবেশের ডাকা হবে বলে ঘোষনা দিয়েছেন তারা।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo